১০ ফেব্রুয়ারি ২০২২
শাবি প্রতিনিধি : আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে এবার সরিয়ে দেওয়া হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবিরকে। এই পদে দায়িত্ব দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে আলমগীর কবিরকে অব্যাহতি দেয়া হয়েছে।