১১ জুন ২০২৩


তালামীযে ইসলামিয়ার সুনামগঞ্জ জেলার সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডাবরস্থ খাইরুল ওয়ারা তাহফিজুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মো: মুহাইমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম এর পরিচালনায় সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে জেলার অধীনস্থ সকল শাখার সভাপতি সাধারণ সম্পাদককে নিয়ে জেলার দায়িত্বশীলবৃন্দ বিভিন্ন বিষয় আলোচনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তালামীযের সহ সভাপতি আবু হেনা মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, প্রচার সম্পাদক ফয়সল আহমদ, সহ প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, তারেক আহমদ রাজু, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ জাহান, সহ অফিস সম্পাদক মুহাম্মদ শিরন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল জলিল, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রমিজ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহানুর রহমান, সদস্য আলী নুর রহমান, আমির হোসেন, আব্দুল আলিম, সালেহ আহমদ, জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি আব্দুল ওয়াহিদ, সহ সভাপতি সেজু কোরেশী, জগন্নাথপুর পশ্চিম উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস মুন্না, ছাতক (উত্তর) উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, দোয়ারা (পশ্চিম) উপজেলা সাধারণ সম্পাদক লায়েক আহমদ সোহাগ, ছাতক( দক্ষিন) উপজেলা সহ সাধারণ সম্পাদক সায়েম মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা প্রচার সম্পাদক শাহিনুর আলম, শান্তিগঞ্জ উপজেলা অর্থ সম্পাদক কাজী রাসেল প্রমুখ।

শেয়ার করুন