৩ জুলাই ২০২৩
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গোলাপ নগরের পশ্চিমগাও গ্রামের তরুণ এক সমাজসেবক, ক্রিড়ানুরাগী মো: শাহারুল ইসলাম শাহার সম্প্রতি যুক্তরাজ্য গমণ করেছেন। গেল করোনা মহামারী ও বন্যায় কাজ করেছেন মানুষের পাশে থেকে। তাই তার বিদায় বেলায় অসহায় মানুষরা ভিড় জমায় নিজ এলাকায় তাকে জড়িয়ে বিদায় জানায় অশ্রু ভেজা চোখ আর কান্না জড়িত কন্ঠে।
স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে তিনি সিলেট ত্যাগ করেছেন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে ভীড় জমায় নিকট আত্মীয় সহ রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।
তারপরও সময় স্বল্পতার কারনে তিনি অনেক শুভাকাঙ্ক্ষীকে বলে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেছেনএক বিবৃতিতে। শাহার প্রবাস জীবনের সফলতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।