১১ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সরমার নাজির বাজারের ভয়াবহ সড়ক দূর্ঘটনা নিহত হন ১৫ জন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এ বিষয়ে র্যাব-৯ কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।
উল্লেখ্য, গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে বালুবাহী ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ১১ নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।