১৪ ডিসেম্বর ২০২২


জুড়ী সীমান্ত থেকে ৮ রোহিঙ্গা আটক

শেয়ার করুন

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী সীমান্ত এলাকা থেকে আট রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটকরা হলেন- বর্তমানে উখিয়া উপজেলার তাইংখালী গ্রামের রায়হান (৪২), নূর কামাল (২২) মো. ইসমাঈল (১৬), সায়েদ (১৮), তাহসিন মোহাম্মদ সিনুয়ারা (৩০), আমিরা (৪), তাহেরা বিবি (২০) ও শহিদা বিবি (১৯)।

বুধবার সকালে সীমান্তবর্তী গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, কচুরগুল নালাপুঞ্জি সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এলাকাবাসি তাদের আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন।

উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম বলেন, সকালে আট রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন। পরে বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানা পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আরও তথ্য সংগ্রহের জন্য পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন