৭ জুন ২০২৩


গোয়াইনঘাটে ভারতীয় মদসহ যুবক আটক

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক যুবকে আটক করে পুলিশ। আটককৃত যুবক উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের সংগ্রামপুঞ্জি এলাকার রবীন্দ্র দাসের ছেলে রিপন দাস।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার এসআই মো. এমরুল কবির ও এএসআই সাদ্দাম হোসেন পর্যটনকেন্দ্র জাফলং এর বল্লাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২ বোতল ভারতীয় তৈরি ম্যাকডোয়েলস (Mc Dowell’s) হুইস্কি মদসহ রিপন দাশকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম নজরুল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন