৪ জুন ২০২৩


শায়েস্তাগঞ্জ বাস চাপায় অটোরিকশা চালক সহ নিহত ৩

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে রফিক মিয়া, বানিয়াচং উপজেলার লঘুচৌধুরী পাড়ার আজিজুর রহমানের ছেলে জিয়াউর রহমান ও আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারির ছেলে মুসা মিয়া।

রোবববার সকাল ৭টার দিকে শায়েস্তাগঞ্জের কলিমনগরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে রফিক মিয়া, জিয়াউর রহমান ও মুসা মিয়া একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরে আসছিলেন। সকাল ৭টার দিকে তারা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগর নামক স্থানে পৌঁছালে সিলেটগামী একটি বিরতিহীন বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথে সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাসটিও রাস্তার পাশে পড়ে যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন