২৮ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সিলেট মহানগরের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সিলট সিটির নবগঠিত ওয়ার্ডসমূহের মধ্যে ৩১, ৩২, ৩৩, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়কের নাম ঘোষণা করা হলো। যা ২৮ আগস্ট সোমবার থেকে কার্যকর হবে।
আহ্বায়কগন হলেন-৩১নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ রাজন মিয়া, ৩২নং ওয়ার্ডের আহ্বায়ক আমিনুল ইসলাম,৩৩নং ওয়ার্ডের আহ্বায়ক আব্দুল মুনিম, ৩৪নং ওয়ার্ডের আহ্বায়ক ফখর উদ্দিন পংকী মিয়া (বীর মুক্তিযোদ্ধা) ও ৩৫নং ওয়ার্ডের আহ্বায়ক সেলিম আহমদ সেলু।
সোমবার রাতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করা হয়।