৭ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগনের আওয়ামলী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার সকাল ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদন উপস্থিত ছিলেন, জেলা আওয়ামলীগের সভাপতি মো: লুৎফুর রহমান, সিলেট মহানগর আওয়ামলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, যুবলীগের আহবায়ক সেলিম আহমদ ও আলম খান মুক্তি, আরমান আহমদ শিপলু, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, মহিলা আওয়ামীলীগসহ নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
(আজকের সিলেট/৭ মার্চ/ডি/এমকে/ঘ.)