১৬ জানুয়ারি ২০২৩


হবিগঞ্জে টমটমের ধাক্কায় শিশু নিহত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ব্যাটারি চালিত টমটম (ইজিবাইক)-এর ধাক্কায় জান্নাতুল আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত জান্নাতুল সদর উপজেলার পইল ইউনিয়নের দেবপাড়া গ্রামের মিজান মিয়ার মেয়ে।

সোমবার দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ-পইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানায়, সোমবার ১২ টার দিকে দিকে জান্নাতুল আক্তার বাড়ির পাশের রাস্তায় পারাপারের সময় একটি টমটম তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর শুনে উত্তেজিত গ্রামবাসী হবিগঞ্জ-পইল সড়ক অবরোধ করে রাখে।

হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মজর্তুজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন