৪ ফেব্রুয়ারি ২০২২


আনন্দ ভ্রমণ নয় যেন ‘মিলন মেলা’

দিনব্যাপী আনন্দ ভ্রমণের সমাপনী বক্তব্য রাখছেন শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন রুবেল। ছবি- আজকের সিলেট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরী বন্দরবাজার ওরিয়েন্টাল শপিং সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস। গতানুগতিক ট্রাভেলসের মত এটি শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান নয়। এটি সেবাদাতা, সেবা গ্রহীতা, বিভিন্ন পেশাজীবীদের মাঝে একটি সেতুবন্ধনের মাধ্যম হিসেবে রুপ নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিবছরই একবার নিজেদের কর্মকর্তা-কর্মচারী, নিয়মিত সেবাগ্রহীতা, সেবাদানকারী অন্যান্য সিমিলার প্রতিষ্ঠান ও শুভাকাঙ্খিদের নিয়ে আয়োজন করে আনন্দ ভ্রমনের। আর এই আনন্দ ভ্রমন পরিণত হয় বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের মিলনমেলায়।

শুক্রবার নতুন বছরের আনন্দ ভ্রমন সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। এযাত্রায় শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরের সঙ্গী ছিলেন রাজনীতিবীদ, আইনজীবী. সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী, এয়ারলাইনস প্রতিনিধি চাকুরীজীবী, পেশাজীবী সহ প্রায় অর্ধশত শুভাকাঙ্খি।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একটি চা বাগানে চলে দিনভর আড্ডা, বিভিন্ন ইভেন্টের খেলাধুলা। এদিনের জন্য উপস্থিত সবাই যেন ভুলে গিয়েছিলেন নিজের বয়স ও শারীরিক সীমাবদ্ধতা। পুরো দিন চলে জমিয়ে আড্ডা।

বিকেলে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সাঙ্গ হয় এই মিলন মেলা। সব শেষে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় জানান শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর প্রোপাইটর মোজাম্মেল হোসেন রুবেল।

শুক্রবার পুরো দিনভর শাহজালাল ট্রাভেলস এন্ড ট্যুরস এর এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যঅডভোকেট নিজাম উদ্দিন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমেদ, কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর আলম চৌধুরী খোকন, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মমদুদ হোসাইন, যমুনা মিডিয়া কর্পেরেশনের পরিচালক আনোয়ার হোসাইন ও খালেদ আহমদ, সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ডেপুটি রেজিষ্ট্রার এ্যাডভোকেট লোকমান আহমদ, আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান হেলাল, ইনবাউন্ড ট্যুর অপারেটর গ্রুপ অব সিলেটের ডাইরেক্টর দিদার আহমদ, জালালাবাদ ইয়ুথ সোসাইটির সভাপতি সার্জেন্ট (অব) শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব সামু।

ব্যবসায়ীক সহযোগী অংশিদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন SABRE, সিলেট এর ইনচার্জ ফরহাদ আহমদ চৌধুরী, নভোএয়ার সিলেট এর ইনচার্জ এমদাদুর রহমান বুলবুল, ইউএস বাংলা সিলেটর ইনচার্জ হামিদ বিন হানিফ।

প্রীতি ফুটবল ম্যাচে আসাদ উদ্দিন আহমদের টীমকে ০/১ গোলে পরাজিত করে নিজাম উদ্দিনের টিম বিজয়ী হয়। আর রসিটানা প্রতিযোগীতায় নিজাম উদ্দিনের টিমকে পরাজিত করে আসাদ উদ্দিন আহমদের টিম বিজয়ী হয়। জয়ের দিক দিয়ে দুই টিমই সমান সমান হয়ে যায়। পুরো আনন্দ ভ্রমনে স্টার পারফর্মার অব দ্যা ডে নির্বাচিত হন তরুণ আইনজীবী এ্যাডভোকেট মো: ফুরাহিম হোসাইন এবং বেস্ট সিঙ্গার অব দ্যা ডে নির্বাচিত হন সিলেট অঞ্চলের জনপ্রিয় ইসলামিক সংগীত শিল্পী শেখ এনাম।

শেয়ার করুন