৩০ মে ২০২৩


জামালগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

শেয়ার করুন

জামালগঞ্জ (সুনামগঞ্জের) প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় তিন দিনের ব্যবধানে আবার জায়গা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছ। নিহতের নুরু মিয়া মৃত সুলতু মিয়ার ছোট ছেলে।

সোমবার গভীর রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ধানুয়াখালি গ্রামে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতের ছোট ভাই খুন হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নুর মিয়া সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের সঙ্গে জায়গা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই তাজুল ইসলাম শাবল দিয়ে নূর মিয়াকে আঘাত করে গুরুতর আহত করে। আশংকাজনক অবস্থায় রাতেই তাকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের।

শেয়ার করুন