২৭ মে ২০২৩
নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী (৬৫) নামে বৃদ্ধ’কে হত্যার দায়ে স্ত্রী ও সন্তান’কে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর (বালিধারা) গ্রামের মৃত আছলম মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলাম সিদ্দিকীর ভাই সিরাজুল ইসলাম সিদ্দিকী বাদী হয়ে ৬ জনকে আসামি করে শনিবার সকালে থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও মেয়েদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন স্ত্রী মিছফা আক্তার জোৎস্না (৫৫), মেয়ে শারমিন আক্তার (৩০), শেখ তাজরিন আক্তার (২১) ও তার স্বামী মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে।
জানা যায়, শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী ইউসিবি ব্যাংকের সাবেক কর্মচারী। তার পেনশনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী ও মেয়েদের সঙ্গে বিরোধ চলছিলো। স্ত্রী-সন্তানেরা মিলে তার পেনশনের টাকা হাতিয়ে নিতে প্রায়ই ঝগড়াবিবাদে লিপ্ত হতেন। স্থানীয়ভাবে কয়েকবার বিষয়টি নিয়ে সালিশ হয়। শুক্রবার রাতেও আত্মীয়স্বজনদের নিয়ে সালিশ হয়। পরে রাতেই রফিকুল ইসলামকে তার স্ত্রী ও সন্তানেরা হত্যা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শেখ রফিকুল ইসলাম সিদ্দিকী এর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান তিনি।