২৩ ডিসেম্বর ২০২৩


নগর বিএনপি সেক্রেটারী ও জেলা যুবদলের সভাপতি গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির সাধাররণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল ৪টার দিকে তাদের নগরীর বন্দরবাজার এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণকালে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি মাঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামী। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

শেয়ার করুন