২৩ মে ২০২৩
মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ অবস্থায় মইনুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা যায়, ওই গ্রামের তাজুল ইসলাম অন্যান্যদের চলাচলের রাস্তায় স্যানেটারী টয়লেট বসায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করে তার ভাই নুরুল ইসলাম। এক পর্যায়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। পড়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় নিহতের বাবা নুরুল ইসলাম ও মা শাহেনা খাতুনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মইনুলকে হাসপাতাল থেকে টেটাবিদ্ধ অবস্থায় সিলেট প্রেরণ করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করলে মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বানিয়াচং থানার ওসি অজয় রায় বলেন, টুপিয়াজুরি গ্রামে সংঘর্ষের ঘটনায় মঈনুল ইসলাম নামে এক ব্যক্তি মারা গেছে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে।