২১ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহকর্মী যুবতীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। রোববার (২১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমা বেগম (১৮) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার গাজিনগর গ্রামের মৃত ওয়ারিছ মিয়ার মেয়ে।
স্থানীয় সংবাদসূত্র যায়, পাড়ারগাঁও গ্রামের আব্দুস সালামের বাড়ীতে নিহত নাজমা বেগমের বড় বোন কাজ করত। নাজমার বড় বোনের বিয়ে হয়ে যাওয়াতে নাজমার মা নাজমা বেগমকে গত দুই মাস যাবত আব্দুস সালামের বাড়ীতে কাজ করার জন্য দেন।
জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুস সালামের বসতঘরের বাতরুমের শাওয়ারের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় নাজমা বেগমের লাশ উদ্ধার করা হয়। লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার ও সুরতহাল করে ময়নাত দন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।