২০ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীর চৌকিদেখি থেকে শামীম কাজি (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মালনীছড়ার চা-বাগান এলাকার মৃত লেহাত উদ্দীন কাজীর ছেলে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরীর চৌকিদেখির মালনীছড়ার তার বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
বিমানবন্দর থানার এসআই মো. আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে, কিভাবে তিনি মারা গেছেন তা জানা যায়নি। বর্তমানে ঐ যুবকের লাশ ওসমানী হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।