১০ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে উৎপল সরকার(২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোররাতের দিকে মধ্যনগর সদর উপজেলার অন্তর্গত কলুমা গ্রামের ঘুমাই নদীর দক্ষিণ পাড়ে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত উৎপল কলুমা গ্রামের রঞ্জিত সরকারের পুত্র।
মধ্যনগর থানার ওসি এম এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত যুবক মানসিক ভারসাম্যহীন। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি সে আত্মহত্যা করেছে।