২২ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাটে ৯০ বোতল মদ সহ মাদক কারবারী গ্রেফতার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ৯০ বোতল ভারতীয় মদসহ কাউসার মিয়া( ২০) নামে একজন’কে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১৩নং বিছনা কান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত কাউসার মিয়া ১৩নং বিছনা কান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামের আনসার আলীর পুত্র ।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানার এস আই এনামুল হাসান, এ এস আই নয়ন রায়,সঙ্গীয় ফোর্সসহ অভিযানে পরিচালনা করে গোয়াইনঘাট থানার ১৩নং বিছনা কান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামের আনসার আলীর পুত্র কাউসার মিয়া( ২০)কে ৯০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ তাকে আটক করা হয়েছে ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য মাদক কারবারি বগাইয়া লিডার বস্তি গ্রামের আক্কাস আলীর ছেলে পারভেজ মিয়া (২২) পালিয়ে যায়।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, এইযাহারের প্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রজ্জু করা হয়েছে।

শেয়ার করুন