২০ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : আগামী ২১ শে জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এমতাবস্তায় সিসিকের বর্তমান মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবনে কি করবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বিকেলে। তবে কি সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এ নিয়ে কৌতুহলে রয়েছেন নগরবাসী। মেয়র আরিফ যদি নগর ভবনে আবারো থাকতে হন তাহলে তাকে দল ছাড়তে হবে, আর দলের থাকতে হলে তাকে নগর ভবন ছাড়তে হবে। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছেন মেয়র আরিফ, তিনি দল ছাড়ছেন না নগর ভবন ছাড়ছেন? এনিয়ে চলছে চুল ছেড়া বিশ্লেষন। নগর ভবনের মসনদে থাকা আরিফুল হক চৌধুরীে রহস্যের অবসান হচ্ছে বিকেলে।
জানা যায়, রহস্য পুরুষ মেয়র আরিফুল হক চৌধুরী সিটি নির্বাচনের তফসিল ঘোষণার আগের দিন ২ এপ্রিল হঠাৎ করেই লন্ডন সফরে যান । সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেন দলীয় সিগন্যাল নিয়ে আসেন। দেশে ফিরে সিগনাল গ্রীণ না রেড ছিল সে বিষয়ে কোনো কিছু পরিষ্কার করেননি। কেবল ২০ তারিখে রেজিস্ট্রারি মাঠে সমাবেশে নিজের অবস্থান জানান দেওয়ার ঘোষনা নেন।
তবে কী জানাবেন? নির্বাচন থেকে রণেভঙ্গ দেবেন, নাকি দলের সিদ্ধান্তে অটল থেকে মেয়াদকালে নগরের উন্নয়নে সরকারের অসহযোগিতার কথা তুলে ধরবেন? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।
অবশ্য আজকের নাগরিক সমাবেশে তিনি দল কিংবা নির্বাচন-এই দুটির একটিকে বেছে নেবেন। নির্বাচনে অংশ নিলে আরিফুল হক চৌধুরীকে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্যপদ ছাড়তে হবে। মোট কথা দলে তার অবস্থান টিকিয়ে রাখতে হলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অধীনে সিটি করপোরেশন নির্বাচনে যাবে না বিএনপি। দলের এই নির্দেশনা মানতে তৃতীয়বারের মতো মেয়র প্রার্থী হচ্ছেন না আরিফুল হক চৌধুরীও। কেননা, মেয়র পদে প্রার্থী হলে বিজয় ছিনিয়ে নেওয়ার আশঙ্কা পোষণ করছেন তিনি। আর এটা হলে মসনদের পাশাপাশি দলের পদও হারাতে হতে পারে তাকে। তাছাড়া সিলেট বিএনপিতে গড়ে ওঠেছে আরিফ এন্ট্রি বলয়। নির্বাচনে দাঁড়ালে ওই বলয়ও তাকে ডুবাতে সচেষ্ট থাকবে।
আরিফের ঘনিষ্ট বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, ভোটের আগে সমীকরণ মেলাচ্ছেন আরিফ। তার এই হিসাবের মধ্যে দলের বিরোধিতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিএনপির রাজনীতিতে পুনরায় ফিরতে পারবেন কি না। প্রশাসন নিরপেক্ষ থাকবে কি না, বিএনপি নির্বাচনে না আসায় আরিফ বলয়ের দলীয় নেতা-কর্মীরা প্রকাশ্যে অংশ নিতে পারবেন না। নির্বাচনে তারা এজেন্টের দায়িত্বও পালন করতে পারবেন না। এতে ৪২টি ওয়ার্ডের মোট ১৯০টি কেন্দ্রে বিশ্বস্ত এজেন্ট পাওয়া যাবে কি না এবং ইভেএমে সুষ্ট’ ভোট হবে কি না।
তাছাড়া দলের চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে ভালো সম্পর্ক নেই আরিফের। ফলে দলে ভালো পদ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। আর সিলেট নগরে আরিফুল হকের যথেষ্ট জনপ্রিয়তা আছে মনে করেন নেতাকর্মীরা।
এর আগে গত পহেলা মে দিবসের নগরের রেজিস্ট্রারি মে এক সমাবেশে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে মেয়র আরিফ বলেন, সারা দেশে বিএনপি নির্বাচনে না গেলেও সিলেটের প্রেক্ষাপট ভিন্ন। সিলেটে আমরা নির্বাচনে যাবো। ২০ মে জনসভা করে বিস্তারিত ব্যাখ্যা করবেন তিনি। আরিফের এই বক্তব্যে ফের শুরু হয় তোলপাড়।
এদিকে, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সিসিকের চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)। সেই সঙ্গে দলের সব নেতাকর্মীদের এই নির্বাচনে অংশ না নেওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। যেকারণে নির্বাচন না করার চাপ চলে এসেছে আরিফুল হকের ওপর।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ মে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২৫ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ জুন। আগামী ২১ জুন ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।