২০ মে ২০২৩


লাউয়াছড়ায় উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৫টার দিকে লাউয়াছড়া বনাঞ্চলে চট্রগ্ৰাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিকেল ৫টা নাগাদ রেল চলাচলের উপযোগী হবে বলে আশা করছি।

শেয়ার করুন