১ নভেম্বর ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটজুড়ে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে যুবদল । এরই অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের গিয়াসনগর বাজার এলাকায় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে মৌলভীবাজার জেলা যুবদল। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে বক্তব্য পেশ করেন, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ুন।
তিনি বলেন, যুবদলনেতা জিলুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু যুবদলনেতা জিলু নয়, সকল হত্যাকাণ্ডের বিচার একদিন বাংলার মাটিতেই হবে। এ গণবিরোধী সরকারকে দেশের মানুষ আর চায় না। আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন। এদের পায়ের তলায় মাটি নেই। তাই বন্দুকের জোরে গোটা জাতিকে ভয় দেখিয়ে অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে আছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহসভাপতি আশিক মোশাররফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাহুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, তোফায়েল আহমদ তুয়েল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সামাদুজ্জামান, শাহান পারভেজ শিপন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামনুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শাফিয়ুল আহমেদ জুসেফ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ প্রমুখ।
আজকের সিলেট ডটকম / জেকেএস