১৭ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ি) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে হুজুরের বয়স হয়েছিল ৭৮ বছর।
বুধবার রাত সাড়ে ৭ টায় তিনি দরগাহ মাদরাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের নামাজে জানাজা বৃহষ্পতিবার বেলা আড়াইটায় ঐতিহাসিক শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে।
আল্লামা মুফতি মুহিবুল হক গাছবাড়ি ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের ফখরোচটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা ইসহাক ছিলেন স্বনামধন্য আলেমে দীন।