১৭ মে ২০২৩


এনসিসি ব্যাংক’র ৩০তম বর্ষপূর্তি উদযাপন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : এনসিসি ব্যাংকের বর্ষপূর্তি উদযাপন করেছে সিলেট নগরীর কুমারপাড়াস্থ শাখা। এনসিসি ব্যাংক লিমিটেড এর ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে নানান কর্মসুচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।
বুধবার (১৭ই মে) বিকেলে এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখায় আনুষ্ঠানিকভাবে কেক কেটে ৩০ তম বছর পূর্তি অনুষ্ঠানের সুচনা করা হয়। এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার ব্যবস্থাপক তপন কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফেডকেব এর সভাপতি রোটারিয়ান ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক দিপু আহমদ, তারেক আহমদ, সৈয়দ কামরুজ্জামান, নুরুজ্জামান মনি ও কুমারপাড়া এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল মুমিত চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, শাহ্ মোহাম্মদ আলী রব, কাওসার রশীদ তানভীর প্রমুখ। আরো উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক কুমারপাড়া শাখার আমিনুর রহমান, চয়ন কুমার পাল, সুমন্ত গুপ্ত, পিংকু পুরকায়স্থ, ডালিয়া দেবনাথ, সালমা বেগম চৌধুরী, সদরুল বাশার।

উপস্থিত ব্যক্তিবর্গ এন সি সি ব্যাংক ও কুমারপাড়া শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শুরুতে অতিথিদের সাথে নিয়ে কেক কাটার মধ্যদিয়ে বর্ষপূতি অনুষ্ঠানের উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক তপন কুমার দেব।

শেয়ার করুন