১০ অক্টোবর ২০২৩
নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে ফের ৭০ বস্তা চিনি ও ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে পৃথক পৃথক অভিযানে এসব চিনি ও মদ জব্দ করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে মদ এবং ৫নং ফতেহপুর ইউনিয়নের শিকার খাঁ এলাকা থেকে চিনি জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে থানাপুলিশ জানায়, চোরাচালেনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এএস // আতারা