৩ মার্চ ২০১৮


মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে নিহত একজনের নাম ও পরিচয় জানা গেলেও অপরজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, উপজেলার জগদিশপুর এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে শনিবার দুপুরে উপজেলার শাহপুর রেল সেতুর নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর বাজার সংলগ্ন সেতুর নিচ থেকে আনুমানিক বয়স ৫০, সাদা চেক শার্ট ও চেক লুঙ্গি পরিহিত ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শাহেদ আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে শুক্রবার রাতে কোন এক সময় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।

(আজকের সিলেট/৩ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন