৩ মার্চ ২০১৮


সুনামগঞ্জে স্ত্রী খুনের দায়ে স্বামী আটক

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের মাঝহাটি গ্রামে সরুফা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ওমর ফারুক মিয়াকে আটক করেছে পুলিশ। ওমর ফারুক ওই গ্রামের হাসিম মুন্সির ছেলে।

তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাঝহাটি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ দম্পতির মধ্যে পারিবারিক কলহ বাধে। তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে ওমর ফারুক মিয়া স্ত্রী সরুফ আক্তারকে ছুরি দিয়ে ঢিল মারে। এতে সরুফা আক্তারের পেটে বিধে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলার বাদাঘাট বাজারে পল্লী চিকিৎকের কাছে চিকিৎসা নেয়। পরে সেখান থেকে তাকে এক আত্মীয়ের বাড়িতে নেয়া হয়। শনিবার সকালে আত্মীয়ের বাড়িতেই সরুফা আক্তার মারা যান। পরে লাশ পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘাতক স্বামী ওমর ফারুক মিয়াকে আটক করেন।

পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

(আজকের সিলেট/৩ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন