১০ নভেম্বর ২০২১


চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত প্রসেনজিৎ শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামের প্রিয়তোষ চন্দ্র দেবের ছেলে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকায় অভিযান চালায়। এসময় চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন