৬ ডিসেম্বর ২০২১


জকিগঞ্জ ও কানাইঘাটে ১৮ নৌকার মাঝি চুড়ান্ত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৮ ইউনিয়নে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

এর মধ্যে জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীরা হলেন- বারহালে মনজুরুল হামিদ, বীরশ্রীতে আব্দুস সাত্তার, কাজলসারে জুলকার নাইন লস্কর, খলাছড়ায় কবির আহমদ, জকিগঞ্জে আফতাব আহমদ, সুলতানপুরে ইকবাল আহমদ চৌধুরী, বারঠাকুরীতে মহসীন মুতর্জা চৌধুরী, কসকনকপুরে আব্দুর রাজ্জাক তাপাদার রিয়াজ, মানিকপুরে আবু জাফর মোহাম্মদ রায়হান।

জকিগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা হলেন, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে তমিজ উদ্দিন মেম্বার, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জেমস লিও ফারগুসন নানকা,৩নং দিঘীরপার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল, ৪নং সাতবাঁক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান, ৫নং বড়চতুল ইউনিয়নে মুবশ্বির আলী চাচাই, ৬নং সদর ইউনিয়নে প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নে সায়েম আহমদ, ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে বিলাল আহমদ মনোনয়ন পেয়েছেন।

পঞ্চম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি বুধবার দেশের ৭০৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে সিলেট জেলার ৯টি ইউপিতে এদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর, নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

শেয়ার করুন