১৩ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের আরো তিনটি অঞ্চলের ন্যায় সিলেটেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৮০ কি. মি বেগে ঝড়ের সঙ্গে রয়েছে অতিভারী বৃষ্টিপাতের আভাস।
শনিবার সকাল ১০টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেট বিভাগে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (২৮৯ মিলমিটার) বৃষ্টি হতে পারে।