৯ ডিসেম্বর ২০২০


জিন্দাবাজারে পালকি ও কাজী এ্যাসপ্যারগাসকে জরিমানা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : খাদ্যে ভেজাল ও মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে সিলেটের জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট ও কাজী এ্যাসপ্যারগাস ফুড আইল্যান্ডে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।

বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সাথে র‌্যাবের একটি দল উপস্থিত ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়াদউত্তীর্ণ খাবার থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও কাজী এ্যাসপ্যারগাসের ৫টি প্রতিষ্ঠানে মেয়াদউত্তীর্ণ খাবার থাকায় ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদেরকে সর্তক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন