২৬ এপ্রিল ২০২৩


বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বঙ্গভবন থেকে সড়ক পথে রওনা হন তিনি। দুপুর ১২টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান।

শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি। এরপর তিনি টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজের বিরতিতে যান্। পরে বিকেলেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্য রওনা হন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেয়ার করুন