৯ মে ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা গোয়াইন নদীতে ৪৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ধরার পর জনতার উপচে পড়া ভীড় দেখা গেছে। স্থানীয়রা বলছেন এত বড় বাঘ মাছ এর আগে দেখেননি।
সোমবার বিকালে উপজেলার গোয়াইন নদীর ব্রিজ’র নিচ থেকে জেলে ইমানের জালে ওই মাছটি ধরা পড়ে। এসময় গোয়াইনঘাট বাজারে মাছটি ১লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি হয়।
জেলে ইমান আলী বলেন, এর আগে এত ওজনের মাছ এ নদীতে ধরা পড়েনি, তিনি মাছটির দাম চেয়েছেন ১ লক্ষ ৩০ হাজার টাকা।পরে আলোচনা সাপেক্ষে ১ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। বাজার কমিটির সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম আলোচনায় উপস্থিত ছিলেন। তবে মাছটি জালে আটকা পড়ার পর এটিকে নৌকায় তুলতে অনেক কষ্ট হয়েছে বলে জেলে ইমন আলী জানান। তিনি আরও বলেন, গোয়াইন নদীর মাছের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রতিনিয়ত বড় বড় মাছ ধরা না পড়লেও ছোট আকারের মাছ সবসময় ধরা পড়ে