৮ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি কর্পোরশেন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন সংগ্রহ। গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। এ পর্যন্ত মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৩২১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার বিকাল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মেয়র প্রার্থীদের ৫জনের মধ্যে দুজন দলীয়ভাবে ও তিনজন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নেয়েছেন। তারা হলেন- আনোয়ারুজ্জামান চৌধুরী (আওয়ামীলীগ), হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (ইসলামী আন্দোলন), মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু (স্বতন্ত্র), মোহাম্মদ আব্দুল মান্নান খান (স্বতন্ত্র) ও সামছুন নুর তালুকদার।
কাউন্সিলর পদে ৩২১ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৭২ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ২৪৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।
প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।