১ মে ২০২৩


চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক আটক

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট থানার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা সহ প্রান্ত মুণ্ডা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত প্রান্ত উপজেলার আমু চা বাগানে শ্রমিকের কাজ করে।

রোববার ভোররাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগান থেকে ২০ কেজি গাজাসহ তাকে আটক করা হয়।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক আমরা নির্মল করতে চাই।

শেয়ার করুন