১২ জুলাই ২০২৩


বিয়ানীবাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারের বৈরাগীবাজার কইরবন্দ এলাকায় ফাহমিদা (২৪) নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বুধবার ভোরে আবিদুর ও ফাহমিদা দম্পতির বসত ঘর থেকে উদ্ধার হলো ফাহমিদার ঝুলন্ত লাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বছর তিনেক আগে বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে কইরবন্দ এলাকার দবির উদ্দিনের পুত্র আবিদুর রহমান সাথে একই উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের জমির উদ্দিন মেয়ের ফাহমিদা আক্তারের বিয়ে হয়েছিল। এই দম্পতির সুখের সংসারে বিপত্তি ঘটায় সন্তান না পাওয়ার আক্ষেপ। এ নিয়ে প্রায়ই শশুর বাড়ির লোকজনের কাছ থেকে ফাহমিদাকে শুনতে হতো মন্দ কথা। বোনের পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে ফাহমিদার ভাইয়েরা বোনের স্বামী আবিদুরকে নিয়েছিলেন প্রবাসেও কিন্তু সেখানেও সে থাকে নি বেশী দিন। এ নিয়ে ও বিরোধ গড়িয়েছিলো ইউনিয়ন পরিষদ পর্যন্ত। দীর্ঘদিনের পারিবারিক কলহের ইতি ঘটলো বুধবার ভোররাতে। সকালে আবিদুর ও ফাহমিদা দম্পতির বসত ঘর থেকে উদ্ধার হলো ফাহমিদার ঝুলন্ত মরদেহ।

ফাহমিদার শশুর দবির মিয়ার বলেবন, ভোরে ছেলেকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন ফাহমিদা। পরে দরজা লক ভেঙ্গে প্রবেশ করে দেখেন গলায় ওড়না প্যাচ দিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফাহমিদা।

এদিকে ফাহমিদার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। দীর্ঘ দিন ধরে তাদের পারবারিক বিরোধ চলছিলো। রাতেও ফোন দিয়ে ঘরে ঝগড়ার কথা জানিয়েছিলেন তিনি।

বিয়ানীবাজার থানার ওসি তাজুল ইসলাম ঘটনারর সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে আবিদুর রহমানসহ পরিবারের অনান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন