৭ মে ২০২৩


গোয়াইনঘাটে এক গাঁজার গাছ সহ যুবক গ্রেফতার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে গাঁজা গাছসহ গাঁজা চাষী মো. রাজু আহমদ (২৯) নামে এক  যুবকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। তিনি উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পূর্ণানগর  গ্রামের  আব্দুল খালিকের ছেলে।

শনিবার রাতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট  থানার এসআই জহিরুল ইসলাম খান  ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ উপজেলার  ১০ নং পশ্চিম আলীরগাঁও  ইউনিয়নের পূর্ণানগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার মোদি দোকানের ছাদে সবজি বাগানে  লাগানো ৪ টি গাঁজা গাছ জব্দ করে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন