২৬ এপ্রিল ২০২৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়েই ছাতকে পুলিশে চাকরি পেলেন ৮ জন নারী-পুরুষ। কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের থানার পুলিশের উদ্দ্যোগে ৮ জন যুবক-যুবতীকে থানায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (২৬এপ্রিল) বিকালে কনস্টেবল পদে চাকরি প্রার্থীদের ৮ জন সদস্যকে ফুল দিয়ে সংবর্ধিত করেছেন সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির ও ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি।
সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক, চূড়ান্তভাবে নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
‘চাকরি নয় সেবা’ স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ দেয়া হয়েছে। পুলিশের চাকরি পেতে টাকা-পয়সা লাগে না। সন্তানদের চাকরির জন্য অভিভাবকদের জমিজমা বিক্রি করতে হবে না। কারো কোনো তদবিরও লাগবে না। এ ঘোষণার পর ছাতকে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৮ জন নারী-পুরুষ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া নারী-পুরুষদের মধ্য থেকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের লিখিত পরীক্ষা হয়। সবশেষ সেই পরীক্ষায় যারা কৃতকার্য হয়। মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে ৭ পুরুষ ও ১ জন নারী চূড়ান্তভাবে নির্বাচিত হন।
সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে নতুন নিয়মে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আবেদনকারীদের ঘুস কিংবা দালালদের মাধ্যমে চাকরির সুযোগ দেয়া হয়নি। কোনো ধরনের তদবির, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৭জন পুরুষ ও ১ জন নারীকে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।