৭ নভেম্বর ২০২০


চুনারুঘাটে সমবায় দিবস পালিত

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় দিবস ২০২০ উদযাপিত হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মোঃ এমরানুল হক এর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান আবওদা খাতু।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসেন জিতু,বিআরডিবি কর্মকর্তা দ্বীপক বাবু,চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্টেটারী মোঃ মিজানুর রহমান, মুক্তাদির চৌধুরী সহ সমবায়ের বিভিন্ন সমিতির দায়িত্বরত সদস্য ও সদস্যাবৃন্দ।

সভায় বক্তাগন সমবায় সমিতির খেলাপি ঋন পরিশোধ করে সমিতির অগ্রযাত্রা অব্যাহত রাখার উদাত্ত আহবান জানান। সমবায় অফিসার মোঃ এমরানুল হক বলেন আমি জনগনকে নিয়ে কাজ করতে চাই, আমি কাজকে পছন্দ করি। জনগনের সারা পেলে আমি নতুন সমিতি করে চুনারুঘাটে প্রতিটি ইউনিয়নে সমবায়ের ব্যাপক প্রসার ঘটাতে চাই।

শেয়ার করুন