২৮ এপ্রিল ২০২৩


দিরাইয়ে বিষ পানে যুবকের মৃত্যু

শেয়ার করুন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌর এলাকায় বিষ পানে রুম্মান হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুম্মান দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আগুর মিয়ার ছেলে। তার পরিবার বেশ কিছুদিন ধরে দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামে বসবাস করছে।

শুক্রবার দুপুরে দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রুম্মান ঘর থেকে বের হয়ে যায়, দুপুরের দিকে ঘরে ফিরে অসুস্থ বোধ করে সে।
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথামিকভাবে ধারণা কারা হচ্ছে বিষ পানে এই যুবকের মৃত্যু ঘটেছে । লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর পিছনের রহস্য উদঘাটনে কাজ করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন