১৫ সেপ্টেম্বর ২০২৩


গোয়াইনঘাটে ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে।সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ নিয়মিত ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য, পুন্য ও গরু-মহিষ পাচারবন্ধে আন্তরিক ভাবে কাজ করছে।

গোয়াইনঘাট থানার এসআই  আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জুগিরকান্দি উত্তর হাওর এলাকা থেকে বিভিন্ন সাইজের ১৪টি ভারতীয় মহিষ উদ্ধার করেন।
অপর দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় ১৪ টি মহিষ মালিক পালিয়ে যায়। পুলিশ মহিষ গুলো উদ্ধারপূর্বক জব্দ করেন।

এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের জুগিরকান্দি উত্তর হাওর এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করে। উদ্ধারকৃত মহিষ গুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন