৪ মে ২০২৩


গোয়াইনঘাটে গাঁজা গাছসহ ‘গাঁজা চাষী’ গ্রেফতার

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে গাঁজা গাছসহ মিজানুর রহমান (৫০) নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর (ঢালারপার) গ্রামের বাসিন্দা।

বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এসময় বাড়ির উঠানে লাগানো ছয়টি গাঁজা গাছ জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষীণ প্রতাপপুর (ঢালারপার) গ্রামে অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে তার বাড়িতে লাগানো ছয়টি গাঁজা গাছ জব্দ করে চাষে জড়িত গাঁজা চাষী মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন, গোয়াইনঘাট থানার এসআই আখতার হোসেন, এএসআই এনামুল হক। আটক হওয়া মিজানুর রহমান পেশাদার একজন গাঁজা ব্যবসায়ী বলে জানা যায়।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন