৪ মে ২০২৩


সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশের ন্যায় সিলেটেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎযাপিত হচ্ছে বৌদ্ধধর্মাবলম্বী’দের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। বুদ্ধপূর্ণিমা’কে কেন্দ্র করে নগরীর আখালিয়া নয়াবাজার বৌদ্ধ বিহারে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সিলেটের বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বুদ্ধপূর্ণিমা হলো গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ- এ ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

বৌদ্ধ ধর্মমতে, আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধপূর্ণিমা’।

‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এ অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এ স্মৃতি বিজড়িত এ দিনটিকে বুদ্ধপূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধ ভক্তরা।

শেয়ার করুন