২ মে ২০২৩


রিকাবিবাজারে ছাত্রদলের মিছিল থেকে আটক ৮

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : নগরীর রিকাবীবাজার থেকে চৌহাট্টা দিকে আসার সময় ছাত্রদলের মিছিল থেকে ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। আটকরা হলেন- তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক জুনেদ হোসেন (৩০), আবুল হোসেন চৌধুরী (৩৪), রাজু আহমেদ (৩৮), কামরুল হাসান (৩০), সাইফুল ইসলাম সোহাগ, (২০), হাফিজুল (২৫), আব্দুস সালাম টিপু (৩৮), পারভেজ খান জুয়েল (৩৮)। তারা মহানগর ও জেলা ছাত্রদলের নেতাকর্মী।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের রিকাবিবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরের রিকাবিবাজার থেকে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের ওপর থেকে সব মামলা প্রত্যাহারের দাবিতে একটি মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৮ ছাত্রদলকর্মীকে আটক করে থানায় নেওয়া হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে নগরে ছাত্রদল মিছিল বের করে। মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ আটজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার করুন