৫ ডিসেম্বর ২০২৩


সিলেটে প্রার্থীতা ফিরে পেলেন দুইজন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহন করার জন্য সিলেট-১ আসন ও সিলেট-৫ আসনে আরও দুই প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের যাচাই-বাচাই শেষে প্রার্থীতা ফিরে পেয়েছেন এই দুই প্রার্থী।

তারা হলেন- সিলেট-১ আসনের ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ ‍ও সিলেট-৫ আসনের তৃণমূল বিএনপির কয়সর আহমেদ কাওসার।

জানা যায়, রোববার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে তাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে সোমবার যাচাই-বাচাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

শেয়ার করুন