২৭ ফেব্রুয়ারি ২০১৮


কানাইঘাটে বিদ্যুস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জনক ফয়েজ উদ্দিন কয়েছ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির শাহপুর গ্রামের মৃত ছমর উদ্দিনের পুত্র। পেশায় একজন রাজমিস্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টায় পাশর্^বর্তী কাজিরগ্রামে আব্দুর রহমানের বাড়িতে তিনি রাজমিস্ত্রীর কাজে যান। সেখানে কাজ করার এক পর্যায়ে পানি উঠানোর জন্য মটরে সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনাটি দেখতে পেয়ে বাড়ীর আশপাশের লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন