২৯ এপ্রিল ২০২৩


করিমুল্লাহ মার্কেট থেকে কলেজের চোরাই মাল উদ্ধার : গ্রেফতার ৬

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরের করিমুল্লাহ মার্কেট থেকে ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর চুরি হওয়া মালপত্র উদ্ধার এবং ৫ চোরকে গ্রেফতার করেছে পুলিশ । শনিবার ফেঞ্চুগঞ্চ ও সিলেট নগরে পৃথক অভিযান করে তাদের গ্রেফতার করা হয় । এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়-কলেজ বন্ধ থাকার সুযোগে গত ১৮ এপ্রিল থেকে ২০এপ্রিলের মধ্যে ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর ভেন্টিলেটর ভেঙ্গে কতিপয় চোর কলেজের ১১ টি মনিটর কম্পিউটার মনিটর, ১ টি সিপিইউ ও ০১ টি স্ক্যানার চুরি করে নিয়ে যায় । এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি রুজু করা হয়, যা নং-০৭(৪)২৩।

মামলার প্রেক্ষিতে ফেঞ্চুগঞ্জ থানার একদল পুলিশ শনিবার (২৯ এপ্রিল) অভিযান চালিয়ে প্রথমে ২জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃতরা হচ্ছে- সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার নূরপুরের হারিস আলীর পুত্র ইমন আলী (২২), একই নূরপুরের বর্তমান বাসিন্দা সুনামগঞ্জের ছাতক থানার মহদী’র শুভাস দেবনাথ এর পুত্র শুভ দেবনাথ (২৮)।

গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জড়িত অপরাপর আসামীদের নাম- ঠিকানা প্রকাশ করে। তাদের দেওয়া তথ্যমতে ধৃত আসামী ইমন-এর বসতবাড়ি হতে কলেজের চোরাইকৃত স্ক্যানার উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ধৃত আসামীসহ চোরাই মালামাল ও অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য ফেঞ্চুগঞ্জ থানাসহ সিলেট নগরের বন্দর বাজার করিমউল্লাহ মার্কেটে অভিযান পরিচালনা করে চোরাই ১০ টি মনিটর, ০১ টি সিপিইউ’সহ অপর ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অপর ৪ আসামী হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ইলাশপুরের এলাইছ মিয়ার পুত্র রায়হান আহম্মদ (২১), থানার নূরপুরের সুরুক মিয়ার পুত্র মামুনুর রশীদ (২৬), থানার নোয়াগাঁওয়ের আঃ খালিকের পুত্র আলী আহমদ (৩০) ও সিলেট মেট্রোপলিটন শাহপরাণ থানার কল্যাণপুরের আজির উদ্দিনের পুত্র নাইম আহম্মেদ জুবের (২৯)।

সিলেটে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন