২৫ নভেম্বর ২০২২


আফগানিস্তানে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ১২ জনকে পিটিয়েছে তালেবান সরকারের শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। ঘটনাটি লোগার প্রদেশে ঘটেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্যভিচার, ডাকাতি ও সমকামী যৌনতাসহ নৈতিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করেছে তালেবান শাসকরা।

লোগার অঞ্চলের তালেবান প্রশাসনের মুখপাত্র ওমর মনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন নারীকে শাস্তি দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে।

কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু কতজন বন্দি, তা জানা যায়নি।

খবরে আরও বলা হয়েছে, ব্যভিচার, ডাকাতি ও সমকামী যৌনতার অপরাধে প্রত্যেক নারী-পুরুষকে অন্তত ২১ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। এক ব্যক্তিকে সর্বোচ্চ ৩৯ বার বেত্রাঘাত করা হয়।

গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে বেত্রাঘাতের ঘটনা ঘটলো আফগানিস্তানে।

শেয়ার করুন