২২ জুলাই ২০২৩
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় ইজিবাইক চাপায় প্রীতম শীল নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। প্রীতম মধ্যনগর উপজেলার চামরদানি গ্রামের পরিতোষ সরকারের ছেলে ও বৌলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের অজিত মিয়ার ছেলে পরাণ মিয়া (১৬) ওইদিন বিকেলে গাছতলা বাজার থেকে যাত্রীবাহী ইজিবাইক নিয়ে ধর্মপাশার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন স্থানে এলে প্রীতমকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রীতমের মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।