২৬ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ বোতল দিশেী মদ সহ একটি সিএনজি অটোরিক্শা আটক করেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) থাপনার বড়শালা এলাকা থেকে গাড়িটি আটক করে।
পুলিশ জানায়, ১টি অনটেষ্ট সিএনজি অটোরিক্সা থামানোর জন্য সিগন্যাল দেওয়া মাত্রই গাড়ীটি রেখে চালক ও অজ্ঞাতনামা ১ জন দৌওেড় পালিযয় যায়। সিএনজি গাড়ী তল্লাশি করে ১টি লাল-কালো চেক কাপরের ব্যাগের ভিতরে ২০ বোতল বিদেশী মদ, যার গায়ে খোদাই করে ইংরেজীতে MAGIC MOMENTS, GRAIN VODKA লেখা এবং ২ বোতল বিদেশী মদ, যার গায়ে খোদাই করে ইংরেজীতে MASTER BLENDERS, SIGNATURE, WHISKY লিখা রয়েছে ।
এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত TVS কোম্পানীর সবুজ রংয়ের ১টি ON TEST সিএনজি অটোরিক্সা যার ইঞ্জিন নং-AK4DT4318555 জব্দ করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এয়ারপোর্ট থানায় মামলা নং-২৭(৪)২৩রুজু করা হয়।
এসএমপি’ মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।